জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবো আমরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নগরীর সেনপাড়ার স্কাই ভিউয়ের বাসভবনে রংপুর বিভাগের বিভিন্ন এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। দেশটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে কানাডা।
জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করার শপথ নেয়ার কথাও জানান তিনি।
এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ কারণে ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির উচ্চ পর্যায় থেকে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনে প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত একটি পদে ১৬তম গ্রেডে ২৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।