মাগুরা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু মাগুরা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহাপুরে অবস্থিত জাকিয়া বিড়ি ফ্যাক্টরী ও চরপাড়ায় রুমি বিড়ির ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কমদামী বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
টি-২০ এবং ওডিআই সিরিজে ভারত তার দাপট দেখাতে পারলেও টেস্টে সিরিজে এসে তা একেবারে উবে গেছে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টেই লজ্জার হার হারায় সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ভারত।
জাপানে রানওয়েতে অবতরণের সময় কোস্ট গার্ডের একটি বিমানের সাথে যাত্রীবাহী অপর একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায় এবং কোস্ট গার্ডের বিমানে থাকা পাঁচজন নিহত হয়েছেন।
বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত শ্যালো মেশিনের চাকার সাথে গায়ের চাদর গলায় আটকে ফাঁস লেগে মেহেদী হাসান (১৮) নামে এক ডেকোরটর শ্রমিকের মৃত্যু হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় তাসমিল (২৪) নামে এক নারীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে তার স্বামী। ওই নারীর মুখে আঘাতের রক্তাক্ত লাল দাগ রয়েছে। এছাড়া তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মঙ্গলবার পুলিশ ওই নারীর লাশ উদ্ধারের পর নামপরিচয় উদঘাটন করে। নিহত তাসমিল বিবাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনের শুরুতে প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস থাকলেও শেষ পর্যন্ত তা না পাওয়ায় অনেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে দুই হাজার ২৭৬ কোটি টাকা। ভোটের দায়িত্বরতদের ভাতা, ভোটের উপকরণ প্রভৃতি খাতে ব্যয় বাড়ায় মোট ব্যয়ও বাড়ছে।
টাঙ্গাইল-৭ আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।