লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার পর প্রথম বিদেশ সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইসরাইল-হামাস যুদ্ধের কারণে ইউক্রেনের ওপর থেকে মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’র উদ্যোগে এই কনভেনশন শুরু হবে।
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক আবু খালেদ পাঠান (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি। তার কিছু সময় পরই এ ঘোষণা বাতিল করে বিএনপি।
শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এর মধ্যেইদয়ে শুরু হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ।
গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন।