গণগ্রন্থাগার অধিদফরের বহুতল ভবনসহ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞানের জগতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি– এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি? উত্তর খুঁজতে ইউরোপীয় একটি টেলিস্কোপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার পরবর্তী সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন তাগিদ দেন তিনি।
ঈদুল আজহার ছুটির পর আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৫টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাসের পর ২৬ জুন সংসদের বৈঠক মূলতবি করা হয়েছিল।
SUV সেগমেন্টে যেই কোম্পানির গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তা হলো Mahindra.
দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ১১৯ জন সাংবাদিক নানাভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও বাধার শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির একটি আপিলের শুনানি হবে মিয়ানমারের সুপ্রিম কোর্টে। চলতি সপ্তাহেই এই শুনানি হবে বলে জানা গেছে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে কলকাতায় পা রাখলেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) বিকেলে ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নামেন ডিবু।
৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার সৃষ্টি হয়েছে। সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারাসহ বিভিন্ন নদীনালার উপচেপড়া পানিতে হাওর, খাল-বিল, মাঠঘাট ভরে গিয়ে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষজন।