২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১২ জুলাই, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা।
প্রধান কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তামিম না খেললেও নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি আফগানিস্তান টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে লিটন দাসের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে চার ট্রাকযোগে ৩৬ মেট্রিক টন কাঁচা মরিচ প্রবেশ করেছে। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ট্রাকগুলো প্রবেশ করে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে সুবাতাস বইছে। এখন আর বারুদের গন্ধ পাওয়া যায় না। ইউনিভার্সিটিতে গোলাগুলির আওয়াজ শোনা যায় না। এখন আর সেশনজট নেই। কোন মায়ের কোল খালি হচ্ছে না।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর পর টানা পাঁচদিন ধরে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ভাঙা হচ্ছে গাড়ি, ব্যবসায়িক স্থাপনা।রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবচেয়ে বড় সামাজিক প্রতিবাদ ও বিশৃঙ্খলা।
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
বেতন বৃদ্ধির দাবিতে আগামী ৮ জুলাই (শনিবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।