জো বাইডেন স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত : এই রোগ আসলে কী? জেনে নিন লক্ষণসমূহ
সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২
ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ১৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়রথে থাকা আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। মৌসুমের শেষ পর্যায়ে এশিয়া সফরে দুটি জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরাই আছে ফিফা র্যাঙ্কিংয়ের চূড়ায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
পবিত্র ঈদুল আজহার আগের তিন দিনে ১ লাখ ৩৬ হাজার ৪৬৬টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এই কয়দিনে প্রতি মিনিটে গড়ে ৩২টি গাড়ি সেতু পারাপার হয়েছে। সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া বুলবুলের সাড়ে ২১ মন ওজনের গরুর মাংস পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ৮০০টি দরিদ্র-অসহায় পরিবার। ক্রস ব্রাহমা প্রজাতির এ গরুটিকে কোরবানি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, শেখ হাসিনা, বুলবুল, তার স্ত্রী ইসরাত জাহান ও তার বাবা আবু তাহের বেপারীর নামে।
সৌদি আরবে তীব্র গরমে পালিত হচ্ছে পবিত্র হজ। এরই মধ্যে তিনদিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। এদিকে আজ একদিনেই সাত বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে
সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর এক ঘটনার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসে এক দল লোক জোর করে ঢুকে পড়েছে।
লর্ডসের চেনা মাঠে চেনা রূপেই ইংল্যান্ড। চালকের আসনে বসানো না গেলেও দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে স্বাগতিকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ইংলিশদের স্কোর ৪ উইকেটে ২৭৮ রান, এখনো অস্ট্রেলিয়া থেকে ১৩৮ রানে পিছিয়ে আছে তারা।