‍

বিড়াল মারার ফাঁদ প্রাণ কেড়ে নিলো স্বামী-স্ত্রীর

বিড়াল মারার ফাঁদ প্রাণ কেড়ে নিলো স্বামী-স্ত্রীর

চাঁদপুরের হাজীগঞ্জে পোষা কবুতর বিড়ালের হাত থেকে বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন হাজী মমিন মিজি (৭০)। অসাবধানতাবশত সেই ফাঁদে পড়ে মারা গেলেন তিনি নিজেই ও সেই সঙ্গে তার স্ত্রী নূরজাহান বেগম (৬০)।

রাজধানীর র‍্যাবের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার

রাজধানীর র‍্যাবের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত ১০

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত ১০

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৮টার পর নগরীর বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এই সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

সংগীতশিল্পী ঐশীর বিয়ে সম্পন্ন

সংগীতশিল্পী ঐশীর বিয়ে সম্পন্ন

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব। শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়।  সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।  

কালিয়াকৈরে জুমার নামাজ শেষে সংঘর্ষে আহত ৮

কালিয়াকৈরে জুমার নামাজ শেষে সংঘর্ষে আহত ৮

গাজীপুরের কালিয়াকৈরে মসজিদের বাৎসরিক ধান উঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ করে।

এই বাজেটের কারণে দারিদ্রের সংখ্যা আরো বাড়বে : জি এম কাদের

এই বাজেটের কারণে দারিদ্রের সংখ্যা আরো বাড়বে : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফের পরামর্শে যেভাবে ট্যাক্স ধরা হয়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হয়ে উঠবে। এই বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করছি মানুষের ক্ষতি যেন কম হয়।

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা চায় আইসিসি

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা চায় আইসিসি

আসন্ন এশিয়া কাপ নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়েছে।

ভারতের মণিপুরে সহিংসতায় ৯৮ জন নিহত

ভারতের মণিপুরে সহিংসতায় ৯৮ জন নিহত

ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে সহিংসতা শুরু হওয়ার পর থেকে গত মাসে অন্তত ৯৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার (১ জুন) একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা হলেন সাব্যসাচী সাম্য ও নুরুল হক নাফি।