রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
লিলি বেগমের সংসারে অভাব অনটন ছিল নিত্য দিনের সঙ্গী। সংসারের চাকা ঘোরাতে কৃষক স্বামীর অল্প আয়ের পাশাপাশি নিজেই উপার্জনে নামেন। ৭ বছর আগে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন শুরু করেন লিলি বেগম। বিশেষ প্রজাতির কেঁচোর সঙ্গে গোবর মিশিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে এখন স্বাবলম্বী হয়েছেন লিলি বেগম।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুন।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় চলতি বছর ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট। আজ শনিবার সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফিকার জোহানেসবার্গ, আর রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। শনিবার সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে। সূচকে ঢাকার স্কোর ১৩৭। অর্থাৎ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।
সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী। তাদের মধ্যে ৮ হাজার ৬৭৫ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় ও ৩৮ হাজার ৬৯৯ জন গিয়েছেন বেসরকারিভাবে। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
ভারতের ওডিশায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় ঢাকাগামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালালেও নিখোঁজ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ভারতের ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩-এ। আহত ৯০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে. প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা