‍

আরও অবনতির দিকে লোডশেডিং পরিস্থিতি

আরও অবনতির দিকে লোডশেডিং পরিস্থিতি

প্রচণ্ড গরমের মধ্যে চাহিদা বাড়তে থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো উন্নতি হয়নি। এতে লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনের কোনো কোনো ঘণ্টায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয় পৃথিবীর একশ’রও বেশি দেশের বাজেটেই ঘাটতি থাকে।

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

ঢাবির দুই ইউনিটের ফলাফল সোমবার

ঢাবির দুই ইউনিটের ফলাফল সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিট' এবং ‘চারুকলা ইউনিট'-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।

আমরা বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

আমরা বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ শেখ হাসিনাকে বিজয়ী করবে: সাঈদ খোকন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ শেখ হাসিনাকে বিজয়ী করবে: সাঈদ খোকন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।

সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ৪

সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ৪

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।রোববার (৪ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা

পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা

কোরবানি ঈদের এক মাস আগেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে কেজিপ্রতি পেঁয়াজ প্রায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের অভিযোগ, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দাম বাড়ছে।