‍

আমদানির ঘোষণা করার ফলে দাম কমেছে পেঁয়াজের

আমদানির ঘোষণা করার ফলে দাম কমেছে পেঁয়াজের

পেঁয়াজ আমদানির অনুমতির ঘোষণায় নিত্যপ্রয়োজনীয় এই মসলাজাতীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। গত রবিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এই ঘোষণার পরের দিন গতকাল সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার শ্যামবাজারসহ বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা।

তেল গ্যাস কয়লা আমদানি বাধাগ্রস্ত তীব্র ডলার সংকটই প্রধান কারণ

তেল গ্যাস কয়লা আমদানি বাধাগ্রস্ত তীব্র ডলার সংকটই প্রধান কারণ

তীব্র ডলার সংকটে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি বাধাগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। এতে দেশের শিল্প ও কৃষি খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে কয়লা ও গ্যাস আমদানির জন্য। এ অর্থ থেকে ইতোমধ্যে কয়লা আমদানির জন্য একটি এলসি খোলা হয়েছে। এ কয়লা চলতি মাসের শেষদিকে দেশে আসতে পারে।

কবি নূরুল হুদা এবারের নিউইয়র্কে “বাংলা বইমেলা-২০২৩” উদ্বোধন করবেন

কবি নূরুল হুদা এবারের নিউইয়র্কে “বাংলা বইমেলা-২০২৩” উদ্বোধন করবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বইমেলার এবারের আসর বসছে আগামী ১৪ জুলাই, নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। মেলা চলবে ১৭ জুলাই পর্যন্ত। 

বাইডেনকে ৬ কংগ্রেস সদস্যের চিঠি  বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বললেন  “এ রকম চিঠি অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে”

বাইডেনকে ৬ কংগ্রেস সদস্যের চিঠি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বললেন “এ রকম চিঠি অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে”

বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে পাঠানো মার্কিন কংগ্রেসের ছয় সদস্যের চিঠিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এ রকম চিঠি অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়বে।
ভিসা নীতি, স্যাংশন আমাদের জন্য আনন্দের নয়, লজ্জার : মির্জা ফখরুল

ভিসা নীতি, স্যাংশন আমাদের জন্য আনন্দের নয়, লজ্জার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমেরিকা আমাদের ওপর ভিসা নীতি দেয়, স্যাংশন দেয়। এটা আমাদের জন্য আনন্দের কথা নয়। লজ্জার কথা।’

তিন মাস পর বেনাপোল দিয়ে এল ৭৫ টন পেঁয়াজ

তিন মাস পর বেনাপোল দিয়ে এল ৭৫ টন পেঁয়াজ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন মাসেরও বেশি সময় পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনটি ট্রাকে ভারত থেকে আমদানি করা ৭৫ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। 

বলিউড ভাইজান সালমান খানের প্রথম কোল্ড ড্রিংকস বিজ্ঞাপনের ৪০ বছর ‍পূর্তি

বলিউড ভাইজান সালমান খানের প্রথম কোল্ড ড্রিংকস বিজ্ঞাপনের ৪০ বছর ‍পূর্তি

সালমান খান ১৯৮৯ সালে সহ অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। কিন্তু আজকের বলিউড ভাইজান প্রথমবারের মতো কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনে ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। আজ সেই বিজ্ঞাপনের ৪০ বছর পূর্তি হল।

কংগ্রেসম্যানদের চিঠি দুর্বল : শাহরিয়ার আলম

কংগ্রেসম্যানদের চিঠি দুর্বল : শাহরিয়ার আলম

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যান শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা চিঠিকে দুর্বল ও সস্তা বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৫

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৫

দেশে সোমবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।