‍

তিয়ানআনমেন স্কয়ারে প্রবেশাধিকার কঠোর করেছে চীন

তিয়ানআনমেন স্কয়ারে প্রবেশাধিকার কঠোর করেছে চীন

১৯৮৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের বর্ষপূর্তিতে রোববার বেইজিংয়ের মধ্যাঞ্চলীয় তিয়ানআনমেন স্কয়ারে প্রবেশাধিকার কঠোর করেছে চীন।এক সময়ের চীন-নিয়ন্ত্রিত অঞ্চল হংকংয়ে, স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নওগাঁর মহাদেপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।সোমবার (৫ জুন) উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রথমে কোচ অতঃপর নির্বাচক হবার ইচ্ছে আশরাফুলের

প্রথমে কোচ অতঃপর নির্বাচক হবার ইচ্ছে আশরাফুলের

মোহাম্মদ আশরাফুলকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল। ছিলেন তার সময়ের সেরা ক্রিকেটার। তবে ফিক্সিংয়ের কালো থাবা তার সব কিছুই উলট-পালট করে দিয়েছে, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। ফলে ক্রিকেট ক্যারিয়ারে নেমে এসেছে সায়াহ্ন। তাই এবার খেলা ছেড়ে কোচিংয়ে মন দিয়েছেন তিনি।

উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়াতে চায় সৌদি

উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়াতে চায় সৌদি

বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিল সৌদি আরব। তারা দিনে দশ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।ওপেক প্লাস গোষ্ঠীর বৈঠকে তেলের উৎপাদন কম করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে সৌদির নেতৃত্বে ১৩টি দেশ এবং রাশিয়ার নেতৃত্বে ১০টি দেশ আছে। তবে রাশিয়া আর নতুন করে তেলের উৎপাদন কম করতে চাইছে না।

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।

বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

বোয়ালমারীতে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রামপালে ১৫ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

রামপালে ১৫ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।

তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান করলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার

তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান করলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মানবতাবোধ, মমত্ববোধ, ইতিহাসবোধ জাগ্রত করে দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।