‍

কালুরঘাটে মরণফাঁদ, নতুন সেতুর অপেক্ষায় এলাকাবাসী

কালুরঘাটে মরণফাঁদ, নতুন সেতুর অপেক্ষায় এলাকাবাসী

কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতু মরণফাঁদ হয়ে ওঠেছে! নতুন সেতু কবে হবে সেই অপেক্ষায় অনেক মানুষ দুনিয়া ছেড়েও চলে গেছে। দিনের পর দিন বোয়ালখালীবাসীর অভিশাপ যেন বাড়ছেই। সেই অভিশাপেই কি না জানি না, সেতুতে ট্রেনের চাপায় কত লোক কাটা পড়ে মরছে।

রাজধানীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পানিতে ডুবে ছেলেশিশু দুটির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

নিয়োগ পেয়েই নতুন সিইওর ১৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

নিয়োগ পেয়েই নতুন সিইওর ১৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

কানাডার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানকর এনার্জি চলতি বছর ১ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্প্রতি নতুন নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রিজ ক্রুজার। সিইও হিসেবে কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণাই তাঁর প্রথম বড় পদক্ষেপ।

আল্লাহ্‌র রহমত থাকে সর্বদা মানবতার কাজে

আল্লাহ্‌র রহমত থাকে সর্বদা মানবতার কাজে

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন যে নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব দুর্ভোগ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুর্ভোগগুলোর কোনো একটি দূর করে দেবেন। আর যে কোনো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির (দায়) সহজ করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার (দায়) সহজ করবেন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার মুসলমান ভাইকে সহযোগিতা করতে থাকে, আল্লাহও তার সাহায্য করতে থাকেন।

স্বজনেরা লাশের খোঁজ পাচ্ছেন, মুঠোফোনের শব্দে

স্বজনেরা লাশের খোঁজ পাচ্ছেন, মুঠোফোনের শব্দে

ভারতের ওডিসা রাজ্যের বালাসোরের বাহানাগা স্টেশন এলাকায় শুক্রবার সন্ধ্যায় তিন ট্রেনের দুর্ঘটনায় তৈরি হয় এক মর্মান্তিক বাস্তবতার। দ্রুত গতির ট্রেনের বগিগুলো উল্টে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। রাতে লাশগুলো উদ্ধার করে নেওয়া হয়েছিল স্থানীয় একটি স্কুলপ্রাঙ্গণে। সেখানে কী পরিবেশ তৈরি হয়েছিল, কীভাবে স্বজনেরা প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছেন তা তুলে ধরেছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদক সত্যসুন্দর বারিক। প্রতিবেদনটি বাংলা করে প্রকাশ করা হলো।

‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হলেন, অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ

‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হলেন, অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ

অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ ‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হয়েছেন। দেশ–বিদেশে মার্কেটিং শিক্ষায় অবদান রাখায় কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড কানাডার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে যেসকল এলাকায় বাড়বে লোডশেডিং

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে যেসকল এলাকায় বাড়বে লোডশেডিং

কয়লা সংকটের কারণে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সাময়িকভাবে বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এর প্রভাব ঢাকা, বরিশাল ও খুলনাসহ সব জায়গায় থাকবে।

দেশে ৬৫ জনের করোনা শনাক্ত

দেশে ৬৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সনাক্ত সবাই ঢাকা মহানগরীরর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

টুইটার নিষিদ্ধ করলো ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট

টুইটার নিষিদ্ধ করলো ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট

নির্দিষ্ট নীতিমালা লঙ্ঘন করে ভুল জিনিস প্রচার বা পোস্ট করার জন্য চলতি বছরের ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।