ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সোমবার এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অংশীদার হয়ে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া কুমুদিনী কমপ্লেক্সের রঙিন উৎসব ও বহুমুখী আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধে বলেও মন্তব্য করেন তিনি।
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মো. মামুন খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুপারি গাছ থেকে পড়ে আকস্মিক এই মৃত্যুও ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুরের কাউনিয়া উপজেলায় ফকরুল আলম রতন (৫০) নামে বেসরকারি এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কোনো বিরোধ নয়, কারও প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়— আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে পারব।
বাবা-মায়ের সাথে পুজো দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু ভাই-বোন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।