গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অবৈধ
চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কক্সবাজারের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সওজ বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলের অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজধানীর সবুজবাগে অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় নালিশি ভূমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের গৃহীত কার্যক্রম সম্পর্কে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ডের ফচভিলে অবৈধ সোনার খনিতে অভিযান চালিয়ে ১২১ জন সন্দেহভাজন অবৈধ খনিশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা পৌরশহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, নছিমন, করিমন, ভটভটি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
নোয়াখালী জেলা শহরের মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।