আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সাথে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।
- দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১ আহত ৪৫ জনেরও বেশি
- * * * *
- ওয়ান ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ
- * * * *
- এনসিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন
- * * * *
- লেবাননে ইসরাইলের হামলা চলছেই, নিহত আরও ৮
- * * * *
- ইবি’র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক
- * * * *
আফগনিস্তান
আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। অনলাইনে তালেবান একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে, তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পত্নী আফগানিস্তানে আহত হয়ে বর্তমানে মেরিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন সৈন্যদের বৃহস্পতিবার দেখতে যান। মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার চার দিন পর তিনি আহত সৈন্যদের দেখতে গেলেন
অবশেষে আফগানিস্তান থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ছয় বাংলাদেশী। বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে দুবাই থেকে অ্যামিরাটসের ফ্লাইটে তারা ঢাকা অবতরণ করেন।
আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
তালেবান এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করবে। আর শিগগিরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণও গ্রহণ করবে। গ্রুপটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।
'বিদ্রোহীদের' হাত থেকে পাঞ্জশির উপত্যকাকে মুক্ত করতে 'শত শত' যোদ্ধা রওনা হয়েছে বলে জানিয়েছে তালেবান। তাদের হাতে এখনো যে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেই, তার অন্যতম হলো এই পাঞ্জশির।
আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও দলটির রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা আবদুল গনি বারাদার রাজধানী কাবুলে পৌঁছেছেন। দেশটিতে নতুন সরকার গঠনে আলোচনার জন্য শনিবার কাবুলে তিনি হাজির হন বলে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
আফগানিস্তানে নতুন সরকার প্রতিষ্ঠায় কোনো সিদ্ধান্ত বা ঘোষণায় ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রত্যাহারের ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করবে তালেবান।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌর্ঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে।একজন কর্মকর্তা শুক্রবার এ খবর জানান।