নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
- জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
- * * * *
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- * * * *
- ২ ডিসেম্বর শুরু এইচএসসির সম্পূরক পরীক্ষা, সুযোগ পাবেন যারা
- * * * *
- গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের
- * * * *
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি ৫ জেলে উদ্ধার
- * * * *
কারাগার
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ২৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমন (২৩) ও নুরুল আবছার। রবিবার তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরসহ হোমনা ও তিতাস উপজেলার ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সম্প্রতি রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসে চড়ার ছবিতে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী মো. আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।