আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্য এবং ওপেনার বেথ মুনির অনবদ্য অর্ধশতকে সহজ জয় পায় অজি নারীরা।
টি-টোয়েন্টি
ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বড় অর্জনের খবর পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা নিশ্চিত করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (সাবেক টুইটার) পাকিস্তানি কিছু অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, মোদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও কারিগরিভাবে বিকৃত (ডাব করা)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, এবারের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া।
ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার
ভারতের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছেন রোহিত শর্মা। তিনি এই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন। ভারতের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছিল।
বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আবারও ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডট বল দেওয়ার বিশ্বরেকর্ড এখন তার দখলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। এবার লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে টাইগাররা। এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর সঙ্গে এফটিপির বাইরে জুনে ঘরের মাঠে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন নাজমুল হোসেনরা।
টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। টেস্টের মতো এই ফরম্যাটেও কঠিন পরীক্ষা দিতে হবে শান্তদের। কেননা টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের শিষ্যরা। আজ রবিবার (৬ অক্টোবর) খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।