দুর্গাপুর

দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার

দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার

দূষিত রাজনীতি বা হাততালি পাওয়ার আশায় নয়, বরং আগামী নতুন প্রজন্ম শতবছরের টেকসই এক সুন্দর ও নিরাপদ একটি উপজেলা পায়, সেই লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরের সার্বিক উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

নেত্রকোনা দুর্গাপুরে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

নেত্রকোনা দুর্গাপুরে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

নেত্রকোনা দুর্গাপুরে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমাসহ গ্রেফতার ৭

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমাসহ গ্রেফতার ৭

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁদাবাজির অভিযোগ, রাজশাহীর দুর্গাপুরে দুই পুলিশ কনস্টেবলকে গণধোলাই

চাঁদাবাজির অভিযোগ, রাজশাহীর দুর্গাপুরে দুই পুলিশ কনস্টেবলকে গণধোলাই

রাজশাহীর দুর্গাপুর থানার দুই পুলিশ কনস্টেবল সাদা পোশাকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ওই দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ঘটনার পর অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে (ক্লোজড) সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর

রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

নেত্রকোনার দুর্গাপুরে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতভিটা

নেত্রকোনার দুর্গাপুরে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতভিটা

নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণ বাঁচাতে বের হতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা।

দুর্গাপুরে পানের বরজে মিলল ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

দুর্গাপুরে পানের বরজে মিলল ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাসেল মোল্লা (২৫) নামে এক পানচাষির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। তবে তার পা দুটি মাটিতে ছিল।

দুর্গাপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরের সুমন মিয়া (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।