অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
মজুত
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ৩৮১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ব্যবসা-বাণিজ্যে ডলার লেনদেন হয় শুধু অ্যাকাউন্টে স্থানান্তরভিত্তিক। দেশের বাইরে যাওয়ার সময় মানুষ ব্যাংক বা খোলাবাজার থেকে নগদ ডলার কিনে নিয়ে যায়। এর বাইরে সাম্প্রতিক সময়ে একটি শ্রেণি বিনিয়োগের উপাদান হিসেবে বেছে নিচ্ছে ডলারকে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বর্তমানে ৮ দশমিক ৪৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুত করলে যাবজ্জীবন বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের খসড়া জাতীয় সংসদে তোলা হয়েছে। প্রস্তাবিত আইনের কিছু কিছু অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতেও করা যাবে।
বর্তমানে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১০ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রস্তাবিত আইনে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভা ‘খাদ্য পণ্যের উৎপাদন, সঞ্চয়, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি) আইন, ২০২৩’-এর খসড়া অনুমোদন করেছে।
সরকারের প্রকিউরমেন্ট, ওএমএস কার্যক্রম ও অবৈধ মজুতদারী কঠোরভাবে মনিটরিং করা হবে। এ জন্য পর্যায়ক্রমে সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটর সাইকেল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
ধান-চালের মজুতদারি রোধ ও দাম নিয়ন্ত্রণে সরকারের একাধিক সংস্থাকে মাঠে নামানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।