অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স আসলে বর্তমান অর্থনৈতিক সঙ্কটে অনেকটা সমাধান হতো।
সঙ্কট
ভিসা নীতিতে পুলিশে ইমেজ সঙ্কট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুণ বাড়াতে বৈশ্বিক সম্প্রদায় বিশেষ করে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আগামী ৬ নভেম্বর সাধারণ নির্বাচন আয়োজন করার প্রস্তাব দিয়ে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে চিঠি দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করার জন্য তার দেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ফুটপাতে বসে পুরোনো কাপড় সেলাই করে দু’মুঠো ভাতের যোগান আসে রাজধানীর সায়েদাবাদের রাবেয়া বেগমের। ‘নুন আনতে পান্তা ফুরোয়’ জীবনে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ডেঙ্গু জ্বর।
ডলার সঙ্কটে জ্বালানি মূল্য পরিশোধে বিলম্ব হচ্ছে বাংলাদেশের। যে কারণে দেশে জ্বালানির মজুতও আশঙ্কাজনকহারে কমছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সরকারের মধ্যকার অভ্যন্তরীণ একাধিক চিঠিতে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা এক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে রোববার বলা হয়েছে, রাশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের শ্রমিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের যুদ্ধ এর জন্য আংশিকভাবে দায়ী।
সঙ্কটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশী নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’