ইসলামি শরিয়তে ইবাদতের জন্য সময়ের পবিত্রতা ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ফজর নামাজের ক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতা খুবই সংবেদনশীল। সূর্যোদয়ের ঠিক কত সময় আগে ফজর সম্পন্ন করা নিরাপদ এবং সূর্যোদয় শুরু হয়ে গেলে নামাজের হুকুম কী- এসব বিষয়ে পবিত্র কোরআন-সুন্নাহ ও ফুকাহায়ে কেরামদের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
ইসলাম
পিরিয়ডের সময় জিকির করা যায়, দোয়া করা যায়, কোরআন-হাদিসে বর্ণিত দোয়া ও দরুদ পড়া যায়। তবে পিরিয়ডের সময় কোরআন তিলাওয়াত করা থেকে বিরত থাকতে হয়। এ সময় কোরআন তিলাওয়াত করা নিষিদ্ধ।
মানুষের অন্তরে অশান্তির অন্যতম বড় কারণ হলো নিজেকে অন্যের সাথে তুলনা। অন্যের প্রাচুর্য, সৌন্দর্য, শক্তি বা সামাজিক অবস্থান দেখলে নিজের প্রাপ্তিকে তুচ্ছ মনে হওয়া।
বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বরং এটি মানুষের জীবনে বরকত ও সচ্ছলতা নিয়ে আসে। কুরআনে নির্দেশ আছে, অভিভাবকরা তাদের অধীনস্থদের বিবাহ দান করুন।
দাড়ি পুরুষের শোভা, মুসলিমের সৌন্দর্য, পুরুষত্বের পরিচয় ও ব্যক্তিত্বের পূর্ণতার প্রতীক। মুসলিম জাতিসত্তার অন্যতম পরিচায়ক ও অন্যতম শিয়ার।
ইসলামি জীবনদর্শনে ‘সাফল্য’ বা ‘মুক্তি’ একটি বিস্তৃত ধারণা। এটি কেবল ব্যক্তিগত ইবাদত বা কিছু নির্দিষ্ট নেক আমলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও উম্মাহর সম্মিলিত কল্যাণ ও আত্মিক উন্নয়ন এর অন্তর্ভুক্ত।
সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনে প্রতিবেশীরাই আমাদের নিত্যসঙ্গী। পরিবারের পর সবচেয়ে কাছের মানুষ তারাই। একারণেই জীবনযাত্রায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। ইসলামে প্রতিবেশীর অধিকারকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে, পিতামাতা ও আত্মীয়-স্বজনের অধিকারের পাশেই এর স্থান দেওয়া হয়েছে।
মূর্তিপূজা থেকে দূরে থাকা সহজ, কিন্তু মনের ভেতরের ‘অদৃশ্য মূর্তিপূজা’ চেনা কঠিন। শিরকের একটি সূক্ষ্ম রূপ হলো নিজের প্রবৃত্তি বা ইচ্ছাকে আল্লাহর হুকুমের ওপর প্রাধান্য দেওয়া। এটি এমন এক অদৃশ্য জাল, যা মুমিনের ঈমানকে নীরবে ক্ষয় করে।
ইসলাম তার পরিচয়, বিধান ও বৈশিষ্ট্যে স্বতন্ত্র একটি দ্বিন ও ধর্ম। ইসলামের শিক্ষা হলো মুসলমানরা তাদের প্রাত্যহিক জীবনে স্বকীয়তা রক্ষা করবে, সে তার জীবনের কোনো পর্যায়ে নিজের মুসলিম পরিচয়কে ভুলে যাবে না, সে অন্য ধর্ম ও সম্প্রদায়ের অন্ধ অনুকরণ করবে না।
এই পৃথিবী মোমিনের আসল ঠিকানা নয়। মোমিনের আসল ঠিকানা জান্নাত। সেখানে রয়েছে প্রবাহমান ঝরনাধারা। ফুল ফলে আচ্ছাদিত বাগান। সবুজ বৃক্ষের ছায়াময় পরিবেশ।
পথশিশুরা আমাদের সামনে এমন এক বেদনাদায়ক বাস্তবতা তুলে ধরে, যা মানবিকতা, ন্যায়বিচার ও সামাজিক দায়িত্ববোধের কঠিন পরীক্ষায় আমাদের দাঁড় করায়।
কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়েছে। এর প্রভাব এসে পড়েছে আমাদের দেশেও।
মানুষ কখনো কখনো শরীরে এতটাই তীব্র ব্যথা অনুভব করে যে, সেটা আর সহ্যের সীমায় থাকে না। বরং নিঃশব্দে শুধু সহ্য করে যেতে হয়… এই কঠিন মুহূর্তগুলোতেই একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী, অন্তরের প্রশান্তিদাতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে। বাংলাদেশেও এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এনজাইটি বা দুশ্চিন্তা কেবল মনের রোগ নয়; এর ফলে তীব্র মাথাব্যথা, পেশি বেদনা ও আতঙ্ক ব্যাধিসহ নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
মেধা (Intelligence) হলো নতুন কিছু শেখা, সমস্যা সমাধান, যুক্তি দিয়ে চিন্তা করা এবং পরিস্থিতি বোঝার জন্মগত ও অর্জিত বুদ্ধিবৃত্তিক ক্ষমতা।
ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামি শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ।