সম্পত্তি নিয়ে বিরোধ, ভুল বোঝাবুঝি কিংবা পুরোনো অভিমানে আপন ভাইয়ের সঙ্গেও কথা বন্ধ হয়ে যেতে পারে। তখন মনে প্রশ্ন আসে, এ অবস্থায় আল্লাহ কি আমার দোয়া শুনবেন? ভাইয়ের সঙ্গে বিরোধ কি ক্ষমা লাভের পথে বাধা হতে পারে?
- মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী
- * * * *
- ইবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, 'ডি' ইউনিট ২৯ মার্চ
- * * * *
- মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু
- * * * *
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়
- * * * *
- সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি
- * * * *
ইসলাম
কেয়ামত কখন হবে, তা একমাত্র আল্লাহ জানেন। তবে কোরআন ও হাদিসে কেয়ামতের আগে ঘটবে এমন কিছু আলামতের কথা এসেছে। এর কয়েকটি আরব উপদ্বীপ, মক্কা ও মদিনার সঙ্গে সম্পর্কিত। কোথাও আরব ভূমি সবুজ হয়ে ওঠার কথা বলা হয়েছে, কোথাও এসেছে মক্কা-মদিনার বিশেষ ঘটনা এবং কাবা ধ্বংসের বিবরণ।
কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তালাক দেওয়ার সর্বোত্তম ও সুন্দর পদ্ধতি হলো, স্ত্রী যখন হায়েজ (মাসিক) থেকে পবিত্র হবে, তখন স্বামী তার সঙ্গে সহবাস না করে সুস্পষ্ট শব্দে এক তালাক দেবে। যেমন—‘আমি তোমাকে তালাক দিলাম’।
দীর্ঘদিন ব্যবহারের ফলে টাকা পুরনো হয়ে যায়, আবার অনেক সময় কোনো কোনো নোট ছিঁড়ে যায়। টাকার ছেঁড়া নোট কাউকে দেওয়া যাবে? বা কেউ দিলে তা গ্রহণ করা যাবে? উত্তরে আলেমরা বলেন, কৌশলে বা লুকিয়ে অন্য কাউকে সেই ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া স্পষ্ট ধোঁকা ও প্রতারণা, যা শরিয়তের দৃষ্টিতে হারাম।
কালো জাদু ও খারাপ জিনের উপদ্রব মানুষের জন্য ক্ষতিকর। কালো জাদুর মাধ্যমে অনেকেই অন্যের ক্ষতি করার চেষ্টা করেন। ইসলামের দৃষ্টিতে জাদুটোনা, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা কুফরি ও কবিরা গুনাহ।
গ্রীষ্মকালে বেশিরভাগ মসজিদে এসি চালানো হয়। এ সময় মসজিদের ভেতরের দরজা বন্ধ থাকে। মাঝেমধ্যে দেখা যায় যে, কোনো কোনো মুসল্লি ঠান্ডা-সর্দি ইত্যাদি সমস্যার কারণে মসজিদ সংলগ্ন বারান্দায় একাকী দাঁড়িয়ে সেখান থেকে ইমামের পেছনে নামাজ আদায়ের ইক্তেদা বা নিয়ত করে।
সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকেরা দ্বীনি বা জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান। তাদের আশা, সন্তান সেখানে জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিখবে। কিন্তু পড়াশোনার পরিবেশ ভালো হলেই শিশু নিরাপদ, এমন ধরে নেওয়া যায় না।
বাংলদেশে দ্বিনি শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলোর ভূমিকা অনস্বীকার্য দাবি করে জনপ্রিয় ইসলামি মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা বা সুশাসনের ঊর্ধ্বে নয়।
উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পানামা। দেশটি ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং পরে ১৯০৩ সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
পানামার রাজধানী পানামা সিটি। পানামার আয়তন ৭৫,৪১৭ বর্গকিলোমিটার। ২০২২ সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৪৩,৩৭,৭৬৮ জন। জনসংখ্যার ৯১.৫ শতাংশ খ্রিস্টান, ৭.৬ শতাংশ মানুষের কোনো ধর্ম নেই।
সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৬-এর ঢাকা দক্ষিণ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে ছাত্র ও ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আটজনকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে।
মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। একজন মুমিনের জন্য এটি শুধু ফরজ ইবাদতই নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভেরও অন্যতম মাধ্যম।
তাই প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
অজু মানে হলো পবিত্রতা অর্জন। নামাজ পড়ার জন্য অজু আবশ্যক। অজু ছাড়া নামাজ হয় না। কোরআন স্পর্শ করার জন্য অজু শর্ত। অজুর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করেন। বিপুল সওয়াব ও পুণ্য দান করেন।
তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আজীবন তারা একে অপরের জন্য অপরিচিত হয়ে যান। ইসলামে তালাকের বিধান রাখা হলেও দাম্পত্য বিচ্ছেদের এই প্রক্রিয়া অবলম্বনের প্রতি সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। হাদিসে তালাকের বিষয়টিকে ‘সর্বনিকৃষ্ট হালাল’ বলা হয়েছে।
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। একজন মুমিনের জন্য এটি শুধু ফরজ ইবাদতই নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভেরও অন্যতম মাধ্যম।
সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার বা জুমার দিন। এই দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ পড়তে হয়। জুমার নামাজ দুই রাকাত। মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে খুতবা শোনেন। এরপর দুই রাকাত জুমার ফরজ আদায় করেন।
জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সপ্তাহের শ্রেষ্ঠ এই দিনকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে নির্ধারণ করেছেন।