নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসকের পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক তা নির্বাচন কমিশন চায় না।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
জাতীয়
কয়েক দিন আগেই আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এতে বিদ্রোহ বা বিশৃঙ্খলা করলে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়। পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করার বিধানও রাখা হয়েছে। তবে তা এখনও আইনে রূপ পায়নি। জাতীয় সংসদের মাধ্যমে শিগগিরই এটাকে আইনে পরিণত করা হবে বলে জানা গেছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল শুরু হয়। রাজধানীর ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিরতিহীনভাবে বিআরটিসি বাস চলাচল করছে।
বায়ুদূষণের শীর্ষ দশে আজও রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অবস্থান ৯ নম্বরে রয়েছে শহরটি। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির ৮টি বাস দিয়ে প্রাথমিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। সোমবার থেকে ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস। অর্থাৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে। অন্য পথে চলবে না।
একই ঠিকাদাররা কেন বারবার কাজ পায় তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে সংসদীয় পর্যবেক্ষণ সংস্থা।
দিনভর তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের পর রাতে রাজধানীতে নামলো বৃষ্টি। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত পোনে ৯টা নাগাদ প্রথমে ধূলিঝড়, এরপর নামে মুষলধারে বৃষ্টি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ওজোনস্তর রক্ষায় গৃহীত মন্ট্রিল প্রটোকলের আওতায় এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্লান (স্টেজ-টু) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে ৬৭ দশমিক ৫০ শতাংশ এইচসিএফসি’র ব্যবহার কমিয়ে আনতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেলেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন বেশ কিছু দক্ষ কর্মী। এরই মধ্যে এ ব্যাপারে কাজও শুরু হয়েছে। সৌদির পাশাপাশি অন্যান্য দেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের কাজ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালুর এক মাস পূর্ণ হলো আজ ১৭ই সেপ্টেম্বর।এ স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিককে পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুরোগে আক্রান্ত হওয়া কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।