জাতীয়

ডেঙ্গু ঠেকাতে মশা মারার কাজ সারা বছরই করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু ঠেকাতে মশা মারার কাজ সারা বছরই করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু মশার লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে এবং যে ওষুধে মশা মরে সেই ওষুধ ব্যবহার করতে হবে।

আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, সেটা  দৃঢ় হস্তে দমন করা হবে।

সংসদের অধিবেশন শুরু

সংসদের অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৪টা ৪৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। 

পোশাক রফতানির আড়ালে ৩০০ কোটি টাকা পাচার

পোশাক রফতানির আড়ালে ৩০০ কোটি টাকা পাচার

তৈরি পোশাক রফতানির আড়ালে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পাচারের সাথে জড়িত ১০টি প্রতিষ্ঠানকেও শনাক্ত করেছে সংস্থাটি। ফ্রান্স, কানাডা, রাশিয়া, স্লোভেনিয়া, পানামাসহ বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে।

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার।

ডিএমপির তিন এডিসিকে বদলি

ডিএমপির তিন এডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে রবিবার এ পদায়ন করা হয়।

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ থেকে ঢাকায় যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে ঢাকা শহরে যাত্রীদের নিরাপদে বাসে ওঠানামা শেখাবে পুলিশ। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অধীন নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এই কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া বাকি পাঁচ দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম।

একাদশ সংসদের ২৮ এমপি মারা গেছেন; ২৬ জনই আওয়ামী লীগের

একাদশ সংসদের ২৮ এমপি মারা গেছেন; ২৬ জনই আওয়ামী লীগের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। আশা করা হয়েছিল এবার ব্যতিক্রম হবে, কিন্তু সেটা হয়নি। বর্তমান একাদশ সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন, যেখানে ২৬ জনই আওয়ামী লীগের। আর দু’জন জাতীয় পার্টির (জাপা)। এর মধ্যে কয়েকজন মহিলা সদস্যও রয়েছেন।

১৩ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

১৩ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারের ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে তাকে বহন করা ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

দেশের ১৩ জেলার ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১৩ জেলার ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

পুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকা-নেপিডো বৈঠক আজ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকা-নেপিডো বৈঠক আজ

পরীক্ষমূলক ও স্বল্প পরিসরে আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ, চীন ও মিয়ানমার। এ লক্ষ্যে আজ (৪ সেপ্টেম্বর) নেপিদোয় একটি বৈঠক হবে। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেবেন।

সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি

সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি

সিনিয়র সচিব মর্যাদা পেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তাকে এ মর্যাদা দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবর

পদ্মায় ট্রেন চলাচলের উদ্বোধন ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ অধিবেশন মুলতবি

সংসদ অধিবেশন মুলতবি

সংসদের বৈঠক আগামীকাল ৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত

সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত

একাদশ জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, ১৬০ নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, সাবেক ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য ও শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার মৃত্যুতে আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।