দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ হাজি। মোট ১৬৬টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৯টি।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
জাতীয়
চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সফরকারী আফগানিস্তানকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সুশাসন নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ও স্বাবলম্বী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তিসহ সকল আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তুলতে স্কাউটস নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর ও বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে শিক্ষাখাতের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে।
নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত হবার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (১৬ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বাতাসের মান রোববার সকালেও ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭০ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২৮তম স্থানে রয়েছে।
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য ইতো মধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লব। সেখানে বেশির ভাগ দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন পড়বে।