আজ শনিবার (১৫ জুলাই) সকালে গণফোরামের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় কামাল হোসেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান জানান।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
জাতীয়
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান প্রয়োগ করার জন্য দক্ষতা ও সুযোগ থাকতে হবে।তিনি বলেন, দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন।
দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে শ্রমবাজারে যুবকদের উপযোগী করে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যাও করতে হয়।
তিনি বলেন, আর সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে।
দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে দলটি।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। শনিবার সকালেও রাজধানীর বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
ট্রান্সফরমার স্থাপনের কাজে রাজধানীর কিছু এলাকায় আগামী সাত দিন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে।শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভারতের গুজরাটে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যাচ্ছেন। শনিবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।শনিবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সারাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে 'স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন' আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হবে।
ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৪ জুলাই) সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এবার ঈদুল আজহায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩১ জন।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৩৯টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।