রাজধানীর গুলিস্তানসহ আশপাশের বেশিরভাগ এলাকার সব ফুটপাথই দখল হয়ে গেছে। সাধারণ পথচারীদের এই হাঁটার স্থানকে কেন্দ্র করে চলে লাখ লাখ টাকার বাণিজ্য। আর এসব বাণিজ্যে জরিত এলাকার প্রভাবশালী ব্যক্তিরা কোথাও কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের নামও শোনা যায়। বেশিরভাগ এলাকাতেই হকারদের দখলে চলে গেছে রাস্তা। বিভিন্ন এলাকায় ফুটপাথ দখল করতে করতে পুরো রাস্তায় দখলে নিয়েছেন হকাররা। হকারদের রাস্তা দখলের কারণে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
জাতীয়
কয়লা সংকটের কারণে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সাময়িকভাবে বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এর প্রভাব ঢাকা, বরিশাল ও খুলনাসহ সব জায়গায় থাকবে।
ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮-এ। এ ঘটনায় আহত আছে প্রায় এক হাজার জন। ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চা শিল্পের সার্বিক উন্নয়নে চা শিল্প সংশি¬ষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি ‘জাতীয় চা দিবস’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে শঙ্কা দূরে সরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেট যথোপপযুক্ত হয়েছে বলে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পের উন্নয়নে সংশি¬ষ্ট সবাই শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব হয়েছে। গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার সংখ্যা ও পরিমাণ বাড়ানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু আসনের সীমানা পরিবর্তনসহ ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বাজেট পরবর্তী আলোচনায় বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ শনিবার দুপুরে চাঁদপুরে আল আমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারাদেশে বইছে তাপপ্রবাহ। এটি আগামী তিন দিন সারা দেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় চলতি বছর ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফিকার জোহানেসবার্গ, আর রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। শনিবার সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে। সূচকে ঢাকার স্কোর ১৩৭। অর্থাৎ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এক বছরে বেড়েছে ৯৬৫২ টাকা * অর্থনীতিবিদদের মতে, কর আদায় কম হওয়ায় ঋণ নির্ভরতা বাড়ছে
রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
জাতীয় সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) সংসদে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’