প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীব বৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জাতীয়
প্রচণ্ড গরমের মধ্যে চাহিদা বাড়তে থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো উন্নতি হয়নি। এতে লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনের কোনো কোনো ঘণ্টায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন।
-
প্রচণ্ড গরম আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে। এছাড়া ১০টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘...পৃথিবীর এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন চলবে তা কেউ বলতে পারে না। হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে।’
বিশ্ব পরিবেশ দিবস আগামীকাল সোমবার। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে।রবিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করছি বর্তমান লোডশেডিং থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে দেশে-বিদেশে পাটপণ্যের প্রদর্শনীর আয়োজন আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
চলমান তীব্র তাপদাহের কারণে আগামীকাল ৫ই জুন থেকে ৮ই জুন মোট চারদিন দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কম খরচে বেশি মানুষের কাছে ওয়াসার পানি পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে।
সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ছয় বিভাগ ও তিন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর হিসেবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘর থেকে বের হলেই মাথা চক্কর দিয়ে উঠে, মাথার উপর কড়া রোদ। জুনের এই অসহনীয় রোদের সাথে লোডশেডিং যোগ হয়ে বিপর্যস্ত অবস্থা মানুষের। মুহূর্তেই ঘামে ভিজে যাচ্ছে পরনের কাপড়। কড়া এই রোদে কিছুক্ষণ হাঁটলে এবং পানি পান করতে না পারলে যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারে,
শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তোলার জন্য চা বাগান মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।