জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ৬ দফা দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
জাতীয়
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গত ক’দিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে ঘুরছিল ঢাকা। তবে আজ কিছুটা উন্নতি হয়ে ১৩৮ স্কোর নিয়ে রাজধানীর অবস্থান দূষিত বায়ুর শহরের ১১ নম্বরে। বায়ুর এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের সময় লাগা আগুন ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক পরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতর পুলিশের ব্যারাক থেকে । মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলন সূচনার দিন। ১৯৬৬ সালের এদিন বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি শুরুর ২য় দিনে ভারত থেকে পেঁয়াজ এসেছে ২ হাজার ৭৭৭ মেট্রিক টন। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় স্থলবন্দরের কাস্টমস উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ এতথ্য জানিয়েছেন। এদিকে, পেঁয়াজ আদমানি শুরু হওয়ায় জেলার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম কমেছে প্রায় ৩০ টাকা।
জাতীয় সংসদে দুটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।মঙ্গলবার (৬ জুন) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদে কমিটিগুলো পুনর্গঠনের জন্য প্রস্তাব করেন।
অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদে আহসান মঞ্জিলের সামনের সড়ক ও সংলগ্ন এলাকায় এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বাংলাদেশে তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। ঢাকাসহ সারা দেশে প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত দুই বন্ধুত্বপূর্ণ দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত।
বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচীকে বেগবান করার লক্ষ্যে এবং দেশের জনস্বাস্থ্য উন্নয়নে আগামী ২০৩০ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গ্যাভি)।
প্রচণ্ড গরমের মধ্যেও সারাদেশে চলছে তীব্র লোডশেডিং। দেশে প্রায় ১৬ হাজার মেগাওয়াটের চাহিদার বিপরীতে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
পাঁচ দিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কে দেশে ফিরেছেন । রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আলেম ওলামাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ চিরতরে দূর করতে হবে।