অল্প পরিশ্রমে অধিক আয়ের লোভ কক্সবাজার থেকে একটি ট্রিপ নিয়ে আসলে বাস চালক পান ৩ হাজার টাকা, আর একটা ইয়াবার চালান নিয়ে আসলে পান ১৫ থেকে ২০ হাজার টাকা
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
জাতীয়
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যান শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা চিঠিকে দুর্বল ও সস্তা বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৭ হাজার ১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ-প্রকৃতি রক্ষায় ব্যর্থ হলে পরের প্রজন্মের কাছে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে।বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
গণভবনের লনে গাছের চারা রোপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবানও জানিয়েছেন।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সোমবার সকালে ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২১ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।
বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার (৫ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানা ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।
কয়লার অভাবে পটুয়াখালীর ১,৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ সোমবার (৫ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়।
পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পর্কে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কেউ মরণ কামড় দিলে বাহিনীর সদস্যরা প্রতিহত করবেন।
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ। বাংলাদেশে সরকার ইলিশ মাছসহ লোনা পানির অন্যান্য মাছের প্রজনন নিরাপদ করতে এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও ভারত ও মিয়ানমারের জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানায় মাছ ধরছে। মিয়ানমার ও ভারতীয় জেলেদের বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় মাছ ধরা পর্যবেক্ষণ, সমুদ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ, সাগরে দুর্ঘটনা রোধ এবং সমুদ্রগামী জাহাজের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, নজরদারি নিশ্চিতকরণে জিএমসিসি এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম চালু করছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, গত অর্থবছরে বিমানের ৪৩৬ কোটি টাকা লাভ হয়েছে। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে।
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীব বৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ, কার্বন আধার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রচণ্ড গরমের মধ্যে চাহিদা বাড়তে থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো উন্নতি হয়নি। এতে লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনের কোনো কোনো ঘণ্টায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।