আবহাওয়া অফিস জানিয়েছে আগামি তিন দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে।
মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে
জাতীয়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিক্যাল চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাজছে। তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন। ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারীর বসয়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হচ্ছে নিবন্ধনের বয়সসীমা। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
দেশের দক্ষিণাঞ্চলের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সকল মানুষ সমান। সকল ধর্মই কল্যাণের কথা বলে, মানুষের শান্তির বার্তা নিয়ে আসে। সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না। একটি গোষ্ঠী এই ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আগামী এক মাস পেঁয়াজ বাজার পরিস্থিতি নাজুক থাকবে বলে জানিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ (১১ অক্টোবর)। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ‘২৪ টিকেটি ডটকম’–এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ২১১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীতে আয়োজিত এক ওয়েবিনারে সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হলে আগে বাবা-মাকে বদলাতে হবে।