আগামী তিন দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস অফিস জানিয়েছে, আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
জাতীয়
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার পর দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকা উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
করোনাভাইরাসের পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার রোহিঙ্গা নেতা মোহিব উল্লাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ঘটনার পর তাৎক্ষনিক পদক্ষেপ নিয়েছি। আমরা কোথাও এ ধরনের ঘটনা (হত্যাকান্ড) চাই না।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭২০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৪৩ জন।
আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে আগেই নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরগুলোয় জনসংখ্যাও বাড়ছে, সেই সঙ্গে পৃথিবীর শহরগুলোয় তাপমাত্রাও চরমভাবে বাড়ছে। আর এই চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় ঢাকা রয়েছে সবার শীর্ষে।
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম (এসটিএস) চালু করা হয়েছে। এ পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের এসটিএসের কাজ শুরু করেছে ডিএসসিসি।
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টারশেল পাওয়া গেছে। উদ্ধারের পর র্যাব জানিয়েছে, মর্টারশেলটি সক্রিয় ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।