জিব্রালটার ও গ্রীসের বিপক্ষে আগামী মাসে ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচের জন্য ফ্রান্স দলে ডাক পেয়েছেন ক্রিস্টোফার এনকুকু ও ওসমানে দেম্বেলে। হাঁটুর ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি এনকুকু। এ কারণে কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন।
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
- হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখা নিয়ে সাইবার সতর্কতা
- * * * *
- শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা
- * * * *
খেলা
২০১৯ সালের অ্যাশেজে ডেভিড ওয়ার্নারের জন্য রীতিমতো বিভীষিকা হয়ে হাজির হয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের মাটিতে হওয়া সেই সিরিজে ৫ টেস্টে ৭ বার ব্রডের শিকারে পরিণত হন ওয়ার্নার। সব মিলিয়ে ইংলিশ পেসারের বলে ১৪ বার আউট হয়েছেন ওয়ার্নার, যা অস্ট্রেলিয়ান এই বাঁহাতির এই ক্যারিয়ারে নির্দিষ্ট একজন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বাজে রেকর্ড।
ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার।
খুব বেশিদিন হয়নি নিক পোথাস যোগ দিয়েছেন দলের সাথে। তবে ইতোমধ্যেই টাইগারদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। যেই স্বপ্নের পরিধি অনেক বড়, বিশ্বকাপ জিততে চান বাংলাদেশ দলের এই সহকারী কোচ।
গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কারোর। তবে এবার মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের।
আইপিএলের পুরো মৌসুম খেলেছেন রশিদ খান। খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে ফাইনালে। দেড় মাসের আসরে ইনজুরিতে পড়েননি তিনি। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের ওয়ানডে সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন এই লেগ স্পিনার।
খুব বেশিদিন হয়নি নিক পোথাস যোগ দিয়েছেন দলের সাথে। তবে ইতোমধ্যেই টাইগারদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। যেই স্বপ্নের পরিধি অনেক বড়, বিশ্বকাপ জিততে চান বাংলাদেশ দলের এই সহকারী কোচ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশিদ খান। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই লেগ স্পিনার।
নারী ইমার্জিং এশিয়া কাপে থাকবেন সাথিরা জাকির জেসি। তবে ক্রিকেটার কিংবা কোচ নয়, আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটারকে।
ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী আর্জেন্টিনা। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে যুব আলবিসেলেস্তারা।
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিল ব্রাজিল। তবে সেটাই শেষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিদের। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।
মেয়েদের ক্রিকেটে এখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। এর আগে গত মার্চে প্রথমবারের মতো মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগও (বিসিএল) আয়োজন করেছে বিসিবি। এছাড়া জাতীয় ক্রিকেট লিগও আয়োজিত হয় নিয়মিত।
লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ ও পঞ্চম বিশ্বকাপ মিশনে গিয়ে জিতলেন আরাধ্য ফিফা বিশ্বকাপ শিরোপা, তর্কাতীতভাবেই বিশ্বের সবচেয়ে অলংকৃত ফুটবল সিভিতে এই একটা অপূর্ণতাই ছিল, যা গত ডিসেম্বরে পূরণ হয়ে গেছে।এই জয়টা ছিল কেবলই গল্পের একটা অংশ।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স নতুন করে উল্লেখ করা বলা বাহুল্য। দুর্দান্ত মৌসুম কাটানো চ্যাম্পিয়নরা এবার ট্রেবল জয়ের অপেক্ষায়। ডাগআউটে থেকে যার পেছনে অনন্য ভূমিকা রেখে চলেছেন পেপ গার্দিওলা।
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভেন্যু নিয়ে আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না ভারতের।
যেন ফিরে এলো নব্বই দশক। ফিরিয়ে আনলো আবাহনী-মোহামেডান। রক্তহিম করা সেই পুরনো স্বাদ, লোম দাঁড়ানো শিহরণ; কী ছিলো না আজ! ক্ষণে ক্ষণে রঙ বদলালো, পরতে পরতে উত্তেজনা ছড়ালো, প্রতি মুহূর্তেই অনিশ্চয়তার রহস্যময় ঘোরে আচ্ছাদিত করে রাখলো। উন্মাদনার এমন পারদ ঠাসা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো মোহামেডান।