মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটির কল্যানে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। সেঞ্চুরি করেছেন মিরাজ আর হাফ-সেঞ্চুরি মাহমুদউল্লাহ।বিরতির পর ২৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে ভারত।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
কাতার বিশ্বকাপ ২০২২, অনেকের মতেই স্মরণকালের সবচেয়ে জমজমাট বিশ্বকাপ, অন্তত মাঠের খেলা তাই বলছে।জাপান হারিয়ে দিচ্ছে জার্মানিকে, সৌদি আরবের বিপক্ষে হেরে যাচ্ছে আর্জেন্টিনা।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। হাতের এক্সরের জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিতের পরিবর্তে ফিল্ডিং করছেন রজত পতিদার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
চলতি বিশ্বকাপে ফিলিস্তিন না থেকেও যেন আছে। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মাঠে ফের উড়েছে ফিলিস্তিনিদের পতাকা। স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে ফিলিস্তিনের পতাকা মাঠে উড়ান মরক্কোর খেলোয়াড়রা।
এ যেন রূপকথার গল্প। সাবেক বিশ^ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো এবং এবারের বিশ^কাপের আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। পুরো ম্যাচ জুড়ে শৈল্পিক ফুটবল ছন্দে একচেটিয়া প্রাধান্য বিস্তার করা লা স্পেনকে টাইব্রেকারে পাত্তাই দিলনা মরক্কো।
শেষ হলো কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। শেষ ষোলো থেকে ৮টি দল কোয়াটার্র ফাইনালের টিকিট পেয়েছে।
সুইজারল্যান্ডকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পর্তুগাল। পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপে আজকের ম্যাচে অভিষেক হওয়া গন্সালো রামোস। বিশ্বকাপের নকআউট পর্বে ১৯৫৮ সালে করা পেলের রেকর্ডের পর রামোসই হলেন সবচেয়ে কম বয়সী হ্যাকট্রিকধারী।
ব্রাজিলের বিরুদ্ধে ৪-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল এই ম্যাচের পরপরই কোরিয়ান কোচ পাওলো বেনটো পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ প্রথমার্ধে ৪ গোল করে এগিয়ে যায় ব্রাজিল, পরে দ্বিতীয়ার্ধে একটি গোল অবশ্য শোধ করে এশিয়ান জায়ান্টরা।
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে ঝড় বইয়ে দিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১ গোল পরিশোধ করতে পারলেও ব্রাজিলের শুরুর ঝড়েই যেন ৪-১ গোলে হারিয়ে গেল তারা।
ক্রোয়েশিয় গোল রক্ষক ডোমিনিক লিভাকোভিচের বীরোচিত পারফর্মেন্সে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। জাপানের তিন খেলোয়াড় তাকুমি মিনামিনো, কাউরু মিতোমা এবং মায়া ইউশিদার শট আটকে দেন লিভাকোভিচ।
কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ৫ম ম্যাচে এসে প্রথম অতিরিক্ত সময়ের খেলা দেখতে পেল ফুটবল ভক্তরা। এর আগে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ৪ ম্যাচে ফল এসেছে নির্ধারিত সময়ের মধ্যে।
বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। তবে সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।
শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা সত্ত্বেও ৮২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে শনিবার বলেছেন, শারীরিক সমস্যা থাকলেও তিনি নিজেকে 'শক্ত, অনেক আশাবাদী' মনে করছেন।
সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। গত আসরে চতুর্থ হয়েছিল ইংল্যান্ড।