কোভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে চীন সরে যাওয়ার পর ২০২৩ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চারটি দেশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্থের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতলো ভারত। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন পান্থ।
অলরাউন্ডার জেসন হোল্ডারকে ফিরিয়ে এনে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন হোল্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হলো জিম্বাবুয়ে। গতরাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে জিম্বাবুয়ে ৩৭ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)২০২৩ থেকে ২০২৭ সাল সার্কেলের ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) খসড়া অনুযায়ী এ সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি আসরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফটিপিতে ছয়টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই স্পিনার ৩ ইনিংসে ৭ উইকেট নেন তিনি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনই বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্তটির কথা জানিয়ে দিয়েছেন।
ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। প্রতিবারই সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।
চরম উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডকে ১ রানে হারালো নিউজিল্যান্ড। গতরাতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।
২০২০ সালে তুরষ্কের চ্যাম্পিয়ন বাসাকসেহিরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন জার্মান বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসুত ওজিল। প্রতিদ্বন্দ্বী ফেনারবাচ ছাড়ার একদিনের মধ্যেই ওজিল নতুন ক্লাবে যোগ দেবার ঘোষনা দিয়েছেন।
সব মিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা দল। এবারের কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির দল।
লর্ডসে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ভারত। লড়াইয়ে এবার জয়ী হলো ইংলিশরা। ভারতকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশে পেসার শহিদুল ইসলাম। ২৭ বছর বয়সী এই পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল টাইগাররা।
টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা।
অলিম্পিক তারকা মো ফারাহকে তার শিশু কালে অবৈধভাবে ব্রিটেনে পাচার করা হয়েছিল এবং এর পরে তাকে মানুষের বাসাবাড়িতে "চাকর" হিসেবে কাজ করতে বাধ্য করা হয়েছিল।