ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্যাচ।যার ফলে অমীমাংসিতভাবে শেষ হলো সিরিজ। ফলাফল ২-২। রোববার বেঙ্গালুরুতে পাঁচ ম্যাচ সিরিজের শেষটি ৩.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নামে। ক্রমশ বাড়ে বৃষ্টির তেজ। প্রায় এক ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর খেলা বাতিল ঘোষণা করে আম্পায়াররা।
ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাাসানের হাফ-সেঞ্চুরির পরও ১শ’র নীচে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে যেহেতু ভালো হয়নি। তখন ক্যারিবিয়ানদের বোলিং ও ফিল্ডিংয়ে আটকানোই ছিল বাংলাদেশের একমাত্র উপায়। কিন্তু সেখানে ব্যর্থ হয় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ।
প্রথম ইনিংসে নিজেদের করা ১০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে দেয় বাংলাদেশ বোলাররা। এরপর ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ।
কিভাবে ধৈয্য ধরে ঠাণ্ডা মাথায় টেস্ট খেলতে হয় তা চোখে আঙুল দিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
সাকিবের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময়রাত ৮টা থেকে শুরু হবে প্রথম টেস্ট।
টি-টোয়েন্টি সিরিজে তাই প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলংকা। জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছিল।
সফরকারী দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো স্বাগতিক ভারতকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
ম্যাচপিছু ৫৭.৫ কোটি রুপি- এমন দরেই বিক্রি হলো আইপিএলের টেলিভিশনের সম্প্রচার স্বত্ব। অর্থাৎ পাঁচ বছরের ভারতে টিভি সম্প্রচার স্বত্বের দর ওঠল ২৩,৫৭৫ কোটি রুপি। তবে কোনো সংস্থা সেই নিলামের ‘লড়াইয়ে’ জিতল, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। একটি মহলের দাবি, বাজিমাত করেছে সোনি।
ইকুয়েডরের এক খেলোয়াড়ের বৈধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছিল চিলি। যে কারনে বাছাইপর্বের বাঁধা পার করেও কাতারে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল ইকুয়েডরের। কিন্তু সব বাঁধা অতিক্রম করে চিলির সেই অভিযোগকে প্রত্যাখান করে দিয়েছে বিশ্ব ফুটবলে নিয়ন্ত্রন সংস্থা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি করলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সদ্য সাবেক হওয়া অধিনায়ক মোমিনুল হক ও ওপেনার মাহমুদুল হাসান জয়। মোমিনুল-জয় শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন। হাফ-সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম সিরিজ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।
সব প্রাপ্তির বিনিময়ে হলেও অন্তত একবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চান মেসি। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা এবং ব্যক্তিগত সব অর্জন করেছেন মেসি। গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়েও শিরোপার খরা কাটান আর্জেন্টাইন সুপারস্টার।
উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দ্বিতীয় জয় পেল ক্রিস্টিয়ানো রোনালদোরা। লিসবনে বৃহস্পতিবার (০৯ জুন) রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।