কাপাসিয়ায় বাসচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

কাপাসিয়ায় বাসচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম ফারুক (৫৬) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের তরগাঁও ইউপির ধলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফারুক কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে।

নিহত ভাগনে নাহিদ হাসান জানান, স্কুল ছুটির পর মোটরসাইকেলযোগে ওই সড়ক হয়ে কাপাসিয়া বাজারের দিকে আসছিলেন শিক্ষক সাইফুল ইসলাম ফারুক। ধলাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অন্যান্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার এসআই আব্দুল মমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ সময় বাসে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় লোকজন।