বিবিএস কেবলসের ক্রেডিট রেটিং নির্ণয়

বিবিএস কেবলসের ক্রেডিট রেটিং নির্ণয়

ফাইল ছবি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে  ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

রবিবার (৪ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) রেটিংস অনুযায়ী, বিবিএস কেবলস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।