কক্সবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি।
কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের পুকুরে ডুবে আনাচ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ওই ইউনিয়নের ১ নম্বর ফরিজ্জ্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা মো. জাকির আলমের পুত্র।
স্থানীয়রা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।