খালেদা জিয়ার মৃত্যুতে বিমসটেকের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিমসটেকের শোক

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন)।

মঙ্গলবার এক শোকবার্তায় বিমসটেক সচিবালয় জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিমসটেক সচিবালয় গভীর সমবেদনা জানাচ্ছে। বিমসটেক তার আত্মার চিরশান্তি কামনা করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিডি প্রতিদিন/এমআই