সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত

সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেটে ফুলেল শ্রদ্ধায় বীর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এসময় সেখানে হাজারো জনতার ঢল নামে। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, এনসিপিসহ বিভিন্ন সংগঠন।
অপরদিকে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মিলাদ-দোয়া মাহফিলের আােজন করা হয়।