শ্রমবাজার খুলছে
প্রতীকী ছবি
আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
আগামীর বাজেটে প্রবাসীদের অগ্রাধিকার তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান সমপ্রসারণ ও প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে।