রংপুর সিটি প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত

রংপুর সিটি প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত

রংপুর সিটি প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত//ছবিঃ সংগৃহীত।

ফরমালিনমুক্ত দেশীয় ফলে উদ্বুদ্ধকরণে প্রতিবছরের মতো এবারও ফল উৎসবের আয়োজন করেছে সাংবাদিকদের সংগঠন রংপুর সিটি প্রেস ক্লাব।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

দেশীয় ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ফল উৎসবের আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি কবি হামীম আব্দুল্লাহ।

ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনের সঞ্চালনায় দেশীয় ফল নিয়ে কথা বললেন কৃষিবিদ ও গীতিকার মতিয়ার রহমান, গীতিকার বেলায়েত হোসেন, কণ্ঠশিল্পী ফারহান শাহীল লিয়ন, ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, কার্যকরী সদস্য শাহ আলম, মৌসুমি শংকর ঋতা, আরমানুল হক আরমান, আলমগীর হোসেন অপু, মোস্তাফিজার রহমান ও ওয়াসি।

আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, জামরুল, ডেউয়া, লটকন, ফলসাসহ কয়েক প্রকারের ফলের সমাহারে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।