দক্ষিণ ফ্রান্সে দাবানলে পুড়ছে শত শত হেক্টর
ছবিঃ সংগৃহীত।
দক্ষিণ ফ্রান্সের দাবানলে পুড়ে যাচ্ছে শত শত হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের, জরুরি পরিস্থিতি মোকাবেলা নেওয়া হচ্ছে ব্যবস্থা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সবচেয়ে বড় দাবানলটির সূত্রপাত হয় ভূমধ্যসাগরীয় উপকূলের বিভাগ হেরো-এর বোফোর্ট শহরে। পরে দাবানল ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বিভাগ অড-এ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৭০০ হেক্টর (১ হাজার ৭৩০ একর) বনভূমি পুড়ে গেছে। প্রবল বাতাস এবং প্রতিকূল পরিবেশের কারণে দাবানল দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মী, ফরাসি জেন্ডারমেরি, বিশেষায়িত বন অগ্নিনির্বাপণ দল, ৬টি পানি-বর্ষণকারী বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার পার্শ্ববর্তী ভার বিভাগের ফ্রেজুস শহরেও একটি পৃথক দাবানল ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়, পুড়ে যায় ৩০ হেক্টর এলাকা।