প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা

প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা

প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি শেষে এক হাজার ৯৯০ আসনের মধ্যে এক হাজার ৪৩৭টি আসন ফাঁকা রয়েছে। যা হিসাব অনুযায়ী মোট আসন সংখ্যার ৭২.২১ শতাংশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে। তথ্য মতে, তিন ইউনিটে মোট ৫৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এরমধ্যে ‘এ’ ইউনিটে ২২৬, ‘বি’ ইউনিটে ১৮৬ এবং ‘সি’ ইউনিটে ১৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এরআগে গত ২৯ অক্টোবর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। ১২ নভেম্বর মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদে ভর্তি সম্পন্ন হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, ‘যারা ভর্তি হয়েছে তারা অন্য বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট পেয়েছে। এজন্য অনেক শিক্ষার্থী মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয়েও ভর্তি হবে। এখনো সঠিক বলা যাচ্ছে না কতবার মেধাতালিকা প্রকাশ করতে হবে। কয়েকবার মেধাতালিকা প্রকাশের পর হয়তো মাইগ্রেশন বন্ধের তারিখ ঘোষণা করা হতে পারে।’

উল্লেখ্য, এবছর এক হাজার ৯৯০টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯টি। এরমধ্য থেকে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।