চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ছবি

 

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে জীবননগর বাজারের মো. আব্দুল মালেকের মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন ও লাইসেন্সবিহীন চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনা করায় মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার কেক তৈরি ও বিক্রি করায় মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

অভিযান পরিচালনাকালে ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।