যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে হামলায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এক দিন আগে নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে দৃশ্যত কৃষ্ণাঙ্গদের টার্গেট করে করা গুলিতে ১০ জন নিহত হওয়ার পর এ ঘটনা ঘটল।
আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। সেখানে একসাথে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাদের মধ্যে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা। বুধবার (১১ মে) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে লাতিন আমেরিকার দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস । এক টুইটে নিজেই এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।
সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা।
কিউবার রাজধানী হাভানার একটি জনপ্রিয় পাঁচ তারকা হোটেলে শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি পদে ক্যারিন জ্যঁ-পিয়েরের নাম ঘোষণা করেছেন, যিনি হতে যাচ্ছেন এই পদে আসা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম সমকামী।
বিশ্ব জুড়েই আক্রান্ত হতে হচ্ছে মুসলিমদের। হোয়াইট হাউসে সোমবার ঈদুর ফিতর উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অভিজাত এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে এক কিশোরীসহ আরো দু’জন আহত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের ফলে, উন্নয়নশীল বিশ্বে "পুরোপুরি ঝড়" বয়ে যাচ্ছে, যা তাদের অর্থনীতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছে।
সুইডেন ও ফিনল্যান্ড এই গ্রীস্মেই ন্যাটোতে যোগ দিতে পারে। টাইমস সংবাদপত্র তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে। খবর তাস’র।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বুধবার এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা ও আরো দু’জন নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।