কূটনৈতিক উপস্থিতি হ্রাস করার ২৯ বছর পর যুক্তরাষ্ট্র পুনরায় সলোমন দ্বীপপুঞ্জে একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে। পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।
আমেরিকা
পরিস্থিতি খারাপ হচ্ছে, আমেরিকার সব নাগরিককে দ্রুত ইউক্রেন ছেড়ে আসতে বললেন বাইডেন।বাইডেন জানিয়েছেন, মস্কো যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে আমেরিকার নাগরিকদের উদ্ধার করতে তিনি সেনা পাঠাতে পারবেন না।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি আবারো সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ৩৪ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানায়
আবার নিয়মিত জনসমাবেশ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেই আগের মতোই করছেন হিলারি ক্লিন্টনের সমালোচনা৷ মার্কিন জনগণকে নানা আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷
আর্জেন্টিনার অর্থনীতি ব্যাপকভাবে অ্যামেরিকা এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) উপর নির্ভরশীল। আর্জেন্টিনা সেই নির্ভরতা কমাতে চায়। এবং সে কারণেই চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হওয়া প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
ইকুয়েডরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চলতি সপ্তাহে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো ৫৩ জন। পৌরসভার কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
যুক্তরাষ্ট্রে মহামারী করোনায় মৃতের মোট সংখ্যা শুক্রবার নয় লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস ট্র্যাকার এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি উপশহরে বিষাক্ত পদার্থ মিশ্রিত কোকেইন পানের পর কমপক্ষে ১৭ জনের মৃত্যু এবং আরো ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব কোকেইনে আফিম মেশানো ছিল। বুধবার কর্র্তৃপক্ষ একথা জানায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারক ফাইজার এবং এর জার্মানভিত্তিক অংশীদার বায়োটেক মঙ্গলবার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য তাদের কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন চাইবে বলে আশা করা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসঙ্গে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।
ইউক্রেন সীমান্তের রাশিয়ার সৈন্য মোতায়েনের জেরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার।
ব্রাজিলের সাও পাওলো রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৯জন প্রাণ হারিয়েছে।এদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া প্রায় পাঁচ’শ লোক বাস্তুুচ্যুত হয়েছে।
মেক্সিকোতে গুলি করে একই পরিবারের ছয় সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।