জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই সপ্তাহান্তে একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের পূর্বাভাস করা হয়েছে। সেসময় ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এর ফলে উপকূলবর্তী বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে।ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।
ইউক্রেনে হামলা চালালে কেবল রাশিয়ার ওপরই নয়, পুতিনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। হুঁশিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামলার পরিণাম হবে ভয়াবহ। এমনকি এটি বিশ্বকেও বদলে দেবে।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবে যাওয়ায় নিখোঁজ ৩৯ জনের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুরকিনা ফাসোতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের ‘কঠোরভাবে নিন্দা’ এবং তাদের অস্ত্র জমা দিতে ‘অভ্যুত্থান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। খবর এএফপি’র।
ইউক্রেন নিয়ে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্য তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রায় সাড়ে আট হাজার সৈন্যকে প্রস্তুত অবস্থায় রেখেছে। পেন্টাগন এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনার কথা অস্বীকার করলেও কাছাকাছি স্থানে এক লাখ সৈন্য সমবেত করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রোববার কোভিড-১৯ এর টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে।
রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়াকে সতর্ক করেছেন।
করোনার বিভিন্ন ঢেউয়ে বিশ্বের একাধিক দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওমিক্রন আসার পরে গত নভেম্বর থেকে আফ্রিকার একাধিক দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বহু দেশ।
চলতি জানুয়ারিতেই চারবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। সর্বশেষ গত সোমবার পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।
পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু করেছে ব্রাজিল। শনিবার সিএনএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে গত ৭ থেকে ১৩ জানুয়ারি করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখেরও বেশি রেকর্ড করা হয়েছে।