বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
বলিউড
বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের কিশোরী কন্যা নিতারা অনলাইনে হেনস্থার শিকার হন। ১৩ বছরের কিশোরীকে নগ্ন ছবি শেয়ার করতে বলা হয়েছিল।
ভারতীয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে গুঞ্জন রটেছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়।
দুই বছরেরও বেশি সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ প্যারিস ফ্যাশন উইকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
ফারাহ খান পরিচালিত প্রথম সিনেমা ‘ম্যাঁয় হুঁ না’-তে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল অমৃতা রাওকে। শুটিং সেটে অমৃতাকে প্রচণ্ড উৎসাহ দিতেন শাহরুখ। তার উপদেশে অভিনেত্রীর জীবন অনেকটাই বদলে গিয়েছিল বলে জানান অমৃতা। ২০ বছর আগে দেওয়া শাহরুখের সে উপদেশ এখনও অক্ষরে অক্ষরে মনে রেখেছেন তিনি।
বাস্তব জীবনেও প্রেমে জড়ালেন সাইয়ারা জুটি। ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকা আহান পান্ডে আর আনীৎ পাড্ডাকে নিয়ে এমন খবরই উড়ছে বলিউডের বাতাসে।
ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে দেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে আসে মুফতি আমির হামজার কণ্ঠে।
বলিউডে ২০ বছর রাজত্ব করেছেন, একটানা ৪০ বছর কাজ করেছেন। গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। উপহার দিয়েছেন অনেক সুপারহিট ছবি। বলছিলাম, একসময়ের শীর্ষ অভিনেত্রী মালা সিনহার কথা।
বলিউডের একটা অলিখিত নিয়ম আছে, ‘ভাইজানের সঙ্গে পাঙ্গা মানে যমের সঙ্গে পাঞ্জা’। আর তাই কেউ সে রাস্তার ধার দিয়েও হাঁটেন না। বিবেক ওবেরয় থেকে শুরু করে বেশ কয়েকজন তারকার ক্যারিয়ারে নাকি কাঁটা হয়েছেন সালমান খান। এমনকী অরিজিৎ সিং-এর গানও ছবি থেকে বাদ দেওয়ানোর অভিযোগ উঠেছিল ভাইজানের বিরুদ্ধে।
অভিনয়ের বাইরে মানবিক গুণের জন্য বারবার আলোচনায় এসেছেন অভিনেতা সোনু সুদ। করোনা মহামারির সময় থেকে এখন পর্যন্ত বহুবার বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা। পর্দার বাইরেও বাস্তবের নায়ক হয়ে উঠেছেন।
না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা আশীষ ওয়ারঙ্গ। অজয় দেবগন, অক্ষয় কুমারের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা অরীন পাল।
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তাঁর রূপ ও আবেগময় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। ফলে বিপাকে পড়েছেন এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। আবারও বড় পর্দায় ফিরছে।
চার বছর আগে ঘোষণা এসেছিল প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটির নাম ‘জি লে জারা’। এটি পরিচালনা করবেন ফারহান আখতার।
দীর্ঘ ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু পরিণতি পায়নি একটিও। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ঠিক হয়ে কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা।